বৃহস্পতিবার মা মাটি মানুষের সমর্থনে মালদার গাজোলে এক সভা করলেন রাজ্যের মন্ত্রী ডঃ ব্রাত্য বসু। এদিন মন্ত্রী আসার পুর্বে নাটকের মাধ্যমে তৃণমূল সরকারের প্রচার করা হয়। এরপর হাজির হ্ন মন্ত্রী ব্রাত্য বসু। এদিনের এই সভা মঞ্চে মন্ত্রী ছাড়াও হাজির ছিলেন গাজোলের বিধায়ক দীপালী বিশ্বাস সহ ব্লক তৃণমূল নেতৃত্ব। এদিনের এই সভায় মন্ত্রী কেন্দ্র সরকারকে যেমন আক্রমণ করেন তেমনি রাজ্যের উন্নয়ন গুলি তুলে ধরে ভোট প্রচার করেন।
মালদা